বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

আগামী প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক জিয়াকে দেশে আনবোই ইনসাআল্লাহ্ – হাবিবুর রহমান হাবিব

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী পাবনা:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক এবং সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব বলেছেন, আগামী প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক জিয়াকে দেশে আনব ইনসাআল্লাহ্। এবং আওয়ামীলীগ শহীদ জিয়াউর রহমানের মাজার সরাতে চাই। শহীদ জিয়াউর রহমানের মাজার সরাতে হলে বাংলাদেশের মাটি থেকে আওয়ামীলীগকে চিরতরে বিদায় নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার বিকালে পাবনার ঈশ্বরদীতে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এইসব মন্তব্য করেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে, জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, বেড়েছে বাস ভাড়াও। দেশে চরম অথনৈতিক সংকট বিরাজ করছে। সরকার দেশকে ফোকলা করে দিয়েছে। দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। দুর্ভিক্ষ আসার আগেই এই সরকারের পতন ঘটাতে হবে। হাবিবুর রহমান হাবিব আরো বলেন, শুরু হওয়া এই আন্দোলন, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত চলবে। আমরা চাই, সরকার পতনের আন্দোলন আমার জন্মভূমি ঈশ্বরদী থেকেই শুরু হোক। এবারও ঈশ্বরদী থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। প্রধানমন্ত্রীকে বলবো, অনেক হয়েছে, আর নয়। এবার নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সংসদ ভেঙ্গে সমাধান করুন। না হয় জনতার রোষের মুখে দেশ ছেড়ে পালাতে হবে। এসময় ঈশ্বরদী উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com