বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

আগামী ১৫ অক্টোবর রাসিক মেয়রের দায়িত্ব নিচ্ছেন লিটন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রাজশাহী:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র হিসেবে আবারও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন
পুর্নর্নিবাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।আগামী রোববার (১৫ অক্টোবর) নগরভবনের গ্রিন প্লাজায় এক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এ তথ্য জানিয়েছেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মোস্তাফিজুর রহমান। অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও নগরীর বিশিষ্ট নাগরিকগণকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে বর্তমানে রাসিক মেয়রের দায়িত্ব পালন করছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিন। গত ২১ জুন নির্বাচনে রাসিকের মেয়র পুর্নর্নিবাচিত হন এএইচএম খায়রুজ্জামান লিটন।চলতি বছরের ২১ মে মেয়রের পদ থেকে পদত্যাগ করেন লিটন। গত ৩ জুন তিনি মেয়র হিসেবে শপথগ্রহণ করেন। তবে মেয়াদসংক্রান্ত আইনি জটিলতার কারণে লিটন এতদিন মেয়রের দায়িত্ব গ্রহণ করতে পারেননি। এর আগে ২০১৮ সালের ৫ অক্টোবর এএইচএম খায়রুজ্জামান লিটন দ্বিতীয়বারের জন্য রাসিকের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।জানা গেছে, সিটি করপোরেশন পরিচালনা বিধিমালা অনুযায়ী,নির্বাচিত নতুন মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব নেওয়ার পর প্রথম সাধারণসভা যেদিন অনুষ্ঠিত হয়, সেদিন থেকে তাদের পাঁচ বছর মেয়াদকালের সীমা শুরু হয়। ওই পরিষদের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১১ অক্টোবর। অন্যদিকে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com