শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

আত্রাইয়ে আদালতে বিচারাধীন জমি দখলচেষ্টা ও মারধর: ভুক্তভোগীর জরুরি সংবাদ সম্মেলন

আত্রাইয়ে আদালতে বিচারাধীন জমি দখলচেষ্টা ও মারধর: ভুক্তভোগীর জরুরি সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

মোঃ-হাবিবুর রহমান, নওগাঁ :
নওগাঁর আত্রাই উপজেলার বিপ্রোবোয়ালিয়া গ্রামে আদালতে বিচারাধীন পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখলচেষ্টা এবং প্রতিবাদ করায় মারধরের অভিযোগ তুলে আজ শনিবার সকাল ১১ টায় জরুরি সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ রেজাউল করিম টিপু। সংবাদ সম্মেলনে তিনি জানান, পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিটি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু একই গ্রামের রফিকুল ইসলামসহ পাঁচজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় শনিবার ভোর  রাতে তারা অনধিকার প্রবেশ করে বাঁশে বেড়া দিয়ে  জমি দখল করেন। তিনি আরও বলেন, আজ শনিবার সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে। বর্তমানে জমিটি আদালতে বিচারাধীন থাকলেও দখলচেষ্টার কারণে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে দাবি করেন তিনি। দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
এ বিষয়ে আত্রাই থানার ওসি মুনসুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com