শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

আত্রাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক শরিফুলের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ :
নওগাঁর আত্রাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে ভাইদের সাথে সংঘর্ষে আহত হয়েছেন দৈনিক একাত্তর সংবাদ এর উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার ভ্রম্যমান প্রতিনিধি শরিফুল ইসলাম। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
বুধবার দুপুরে উপজেলার ঘোষপাড়া গ্রামের নিজ বাড়ীর জমি মাপাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিক শরিফুল ইসলাম জানান, আমার বসতবাড়ি জমি জটিলতায় জমি পরিমাপের জন্য আমিন নিয়ে আসায় আমার আপন দুই বড় ভাই সহ বেশ কয়েক জন অত‌র্কিতভাবে হামলা করে। এ সময় উপস্থিত সাংবাদিকদের ওপর চড়াও হয়ে কিল ঘুষি মারে। উদ্ধার করে শরিফুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ে‌ছে। হামলার দায়ে অভিযুক্ত দুই ভাই সিরাজুল ও লালু এমন কিছু ঘটেনি বলে জানায়। এ অবস্থায় মামলার প্রস্তুতি চলছে।
উক্ত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মোঃ সুমন সরদার সহ সংগঠনের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com