বুধবার, ০৩ Jun ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পৃথিবীর সর্ববৃহৎ জনসম্পৃক্ত ও সূশৃঙ্খল বাহিনী: উপ-মহাপরিচালক

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পৃথিবীর সর্ববৃহৎ জনসম্পৃক্ত ও সূশৃঙ্খল বাহিনী: উপ-মহাপরিচালক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পৃথিবীর সর্ববৃহৎ জনসম্পৃক্ত সুশৃঙ্খল বাহিনী। প্রতিটি গ্রাম থেকে শুরু করে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ ও ঝঁকিপূর্ণ স্থানে এই বাহিনীর সদস্যরা নিরাপত্তা প্রদান করে আসছে। রাজশাহী মতিহার থানায় নগর ভিত্তিক ১০ দিন মেয়াদি টিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শন শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী এসব কথা বলেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মতিহারের আশার আলো ক্লাস্টারে অনুষ্ঠিত প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানার আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সুজন রানা, মতিহার থানার প্রশিক্ষিকা যোবেদা খাতুন ও রাজপাড়া থানা প্রশিক্ষিকা মোসাঃ কামরুননেসা। শাহ আহমদ ফজলে রাব্বী বলেন, দায়িত্ব পালনের মাধ্যমে এই বাহিনীর সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। প্রশিক্ষণ গ্রহণ করে প্রায় শতভাগ সদস্য বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। প্রথমে ১০ দিনের গ্রাম/নগর ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে পর্যায়ক্রমে ২১ দিন মেয়াদী অস্ত্র চালনা প্রশিক্ষণ এবং বিভিন্ন আত্মকর্মসংস্থান মূলক প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সারাদেশে নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে হবে। তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত সকল সদস্যরা দেশের অভ্যন্তরীণ জাতীয় স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা রক্ষা, দুর্গাপূজা , দুর্যোগ মোকাবেলায় দায়িত্ব পালন করে, এ বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করে ভিডিপি/টিডিপি সদস্যরা নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com