রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম, পাবনা :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাবনায় স্কয়ার টয়লেট্রিজ এবং স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নারী সহকর্মী সমাবেশ।সকালে মাতৃছায়া ক্যান্টিনে নারীদের সম্মানে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালকমো: আব্দুল খালেক ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ফ্যাক্টরী ম্যানেজার আবু মুসা মো: মনিরুল হাসান ,কাশফিয়াজাহান, হোসনে আরা লিপি, শিউলি আক্তার, সমতাপারভিন, সঙ্করি রানী দাসসহ দুই প্লান্টের নারীসহ কর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মহা-ব্যবস্থাপক মো: আবু তাহের ও সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হান্নান। সমাবেশে বক্তারা জানান, স্কয়ার গ্রুপের এ দুই প্লান্টে প্রায় সাড়ে ৫ হাজার সদস্যের মধ্যে নারী সহকর্মীদেরসংখ্যা প্রায় ৬৩ শতাংশ। যারা প্রতিষ্ঠানের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে সুনামের সাথে কাজকরে যাচ্ছেন।