শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

আমাদের লড়াই শুধু হাসিনা নয়, যেকোন ফ্যাসিবাদের বিরুদ্ধে-রাজশাহীতে শিবির সভাপতি

আমাদের লড়াই শুধু হাসিনা নয়, যেকোন ফ্যাসিবাদের বিরুদ্ধে-রাজশাহীতে শিবির সভাপতি

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা চেয়েছিলেন সবাইকে মেরে ফেলে হলেও ক্ষমতা ধরে রাখতে। কিন্তু আমাদের লড়াই শুধু হাসিনার বিরুদ্ধে নয়, বরং যাদের মধ্যে ফ্যাসিবাদের চরিত্র ফুটে উঠবে আমরা তাদের বিরুদ্ধেও লড়াই করবো। মঙ্গলবার দুপুরে রাজশাহী কলেজের রবীন্দ্র-নজরুল চত্বরে ১১ মার্চ সংগঠনটির শহীদ দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে কুরআন বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, ১৯৮২ সালে মতিহার চত্বরে যারা আমাদের হত্যা করে ভেবেছিল ছাত্রশিবির নিঃশেষ হয়ে যাবে, তারা ভুল ছিল। ইসলামের পক্ষে কথা বলার কেউ থাকবে না, এমন ধারণাও ভুল ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে এ প্রজন্ম প্রমাণ করেছে, সত্য কখনো মুছে ফেলা যায় না।
তিনি আরও বলেন, আপনারা যদি সত্যিকার অর্থে জুলাইয়ের চেতনা ধারণ করতে চান, বীর শহীদদের রক্তের ঋণ শোধ করতে চান, তাহলে কেবল কোরআনের আদর্শ ধারণ করেই দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে শহীদ আলী রায়হান, আবু সাঈদ, শান্ত ও মুগ্ধদের আত্মা শান্তি পাবে।
শিবির সভাপতি বলেন, মানবসৃষ্ট কোনো মতবাদই শতভাগ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। বরং একসময় এসব মতবাদ নিজের সঙ্গেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। কোরআনের মূল শিক্ষা হলো সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। আমাদের বিশ্বাস, কোরআন দিয়েই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com