বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

আরএমপি’র কমিশনারসহ ৬ পুলিশ সদস্য পেলেন বিপিএম-পিপিএম পদক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের দক্ষ নেতৃত্ব ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনিসহ দুই উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), এক পুলিশ পরিদর্শক ও ২ পুলিশ সদস্য পেলেন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়। এবারেই প্রথম আরএমপি’র সর্বোচ্চ সংখ্যক ৬ কর্মকর্তা ও পুলিশ সদস্য এ পদকে ভূষিত হলেন। আরএমপি’র গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা প্রাপ্ত কর্মকর্তারা হলেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, পিপিএম-সেবা, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবাপ্রাপ্ত কর্মকর্তা হলেন উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী ও বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির তাং এবং ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন নায়েক মোঃ সুমন হোসেন ও কনস্টেবল মোঃ রবিউল আওয়াল।
২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সময়ের কার্যক্রম অনুযায়ী পুলিশ সদস্যদের এ পদক প্রদান করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৬০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ২১০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ প্রদান করা হয়। বিপিএম-পিপিএমপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের আগামী ২৭ ফেব্রæয়ারি ২০২৪ রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দিবেন।
আরএমপি’র কমিশনারসহ ৬ পুলিশ সদস্য বিপিএম-পিপিএম পদকপ্রাপ্তিতে আরএমপি’র প্রত্যেক সদস্যের কর্মোদ্দীপনা বৃদ্ধি পেয়েছে। এ আনন্দের সংবাদে আরএমপি’র কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ বিভিন্ন সংগঠন ও পেশাজীবীরা পদকপ্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com