শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

আরএমপি কমিশনারের সাথে বরেন্দ্র প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Reading Time: < 1 minute

আবুল হাশেম,রাজশাহী:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার বিপ্লব বিজয় তালুকদার’র সাথে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১ টায় নগরীর সিএনবি মোড় আরএমপি হেডকোয়ার্টারে কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।সাক্ষাতকালে নবাগত পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, পুলিশ দেশের সার্বিক আইন শৃঙ্খলাসহ সকল মানবিক কাজ করে যাচ্ছে। রাজশাহী নগরীর শান্তি শৃঙ্খলা বজিয়ে রাখতে আমি ও আমার পুলিশ বাহীনি সর্বোচ্চ চেষ্টারত থাকবো। আপনারাও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সবসময় দেশের আইন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সামনের সারিতে থাকবেন বলে আহবান।এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিঃ সহসভাপতি শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, সহসাধারণ সম্পাদক আল আমিন হোসেন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, নির্বাহী সদস্য শাহিনুর রহমান সোনা, শাহীন সাগর ও মাজহারুল ইসলাম চপল, মোস্তাফিজুর রহমান জীবন, আরবিএস পাভেল, আল আমিন পাপন, মনোয়ার হোসেন, মেহেদী হাসান, ফাহিম হাসান মাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।সৌজন্য সাক্ষাৎ শেষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষ পূর্তির স্মরনিকা “ঐ নুতনের কেতন ওড়ে” নবাগত পুলিশ কমিশনারের হাতে তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com