বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত পাবনার  ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ ২জন নিহত ১ জন আহত যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় মাদক বিরোধী ভ্রাম্যমান অভিযানে ৩জন গ্রেফতার নীলফামারীতে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝে খুঁড়ে নারীর মরদেহ উদ্ধার হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহী জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত  নালায় ফেলে যায় আহত যুবককে পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আরডিএ’র নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণ! রাস্তা হারিয়ে দিশেহারা স্থানীয়রা

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

আরডিএ’র নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বিল্ডিং মালিক মোঃ খায়রুল আলম। তিনি নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ কলাবাগান এলাকার বাসিন্দা। এ নিয়ে একই এলাকার ভুক্তভোগীদের মধ্যে আশরাফুল আলম নামের এক ব্যক্তি রাজশাহী নগর উন্নয়ণ কর্তৃপক্ষ (আরডিএ) বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। পরে  আরডিএ অথরাইজড অফিসার মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি নোটিশ প্রদান করা হয়। পরে সেই নোটিশটি বিল্ডিং মালিক মোঃ খায়রুল আলম এবং বোয়ালিয়া মডেল থানার ওসি’কে প্রদান করেন আরডিএ’র ইন্সপেক্টর মোঃ আরিফুল হক। নোটিশ প্রাপ্তির পর বোয়ালিয়া মডেল থানার সেকেন্ড অফিসার এসআই ইফতেখার আলম সরেজমিনে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন। কিন্তু একদিন পরেই পূণরায় বিল্ডিং মালিক তার ইমারাত নির্মাণ কাজ শুরু করেন। যাহা আজ আবদি অব্যহত আছে অভিযোগ ভুক্তভোগীর।
ভুক্তভোগী জানায়, নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ কলাবাগান এলাকায় ৫তলা বিল্ডিং নির্মাণ করছেন মোঃ খায়রুল আলম। বর্তমানে ১তলা ঢালাই হয়েছে। কিন্তু আরডিএ’র নোটিশ জারি করার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিল্ডিং মালিক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। অভিযোগকারীর দাবি, নিয়ম অনুযায়ী বিল্ডিং-এর চারিদিকে ৩ফিট জায়গা ছাড়ার কথা থাকলেও এক ইঞ্চিও জায়গা ছাড়েন নি বল্ডিং মোঃ খায়রুল আলম। ফলে ওই বিল্ডিং-এর আশপাশের ৭টি বাড়ির লোকজন বন্দি হয়ে পড়েছে। বড় কোন জিনিষ ওই গলি দিয়ে প্রবেশ একেবারেই অসম্ভব। কোন রকম পায়ে হাঁটা যাচ্ছে। তবে কেউ মারা গেলে সরু গলি দিয়ে খাটিয়া বের করা যাবে না বলেও জানান তিনি।
এ ব্যপারে জানতে বিল্ডিং মালিক মোঃ খায়রুল আলমের মুঠো ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার সেকেন্ড অফিসার এসআই ইফতেখার আলম জানান, আরডিএ কর্তৃপক্ষের নোটিশ প্রাপ্তির পর উভয় পক্ষকে মোখিক ভাবে জানানো হয়েছে আগামী (৩০ এপ্রিল) প্রয়োজনীর কাগজপত্র নিয়ে আরডিএ’র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হাজির
আরডিএ’র অথরাইজড অফিসার মোঃ আবুল কালাম জানান, ইমারত আইন লঙ্ঘনের অভিযোগ কাজ বন্ধের জন্য নোটিশ পাঠানো হয়েছে। দুই পক্ষকে আগামী (৩০ এপ্রিল) ডাকা হয়েছে। কাগজপত্র দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com