সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

আর্তমানবতার সেবায় কাজ করছে ইকবাল হোসাইন ফাউন্ডেশন

Reading Time: < 1 minute

আর কে আকাশ, পাবনা:
পাবনায় আর্তমানবতার সেবায় কাজ করছে ইকবাল হোসাইন ফাউন্ডেশন। পাবনার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ আমেরিকা প্রবাসী ইকবাল হোসাইনের অর্থায়নে এই ফাউন্ডেশনটি পরিচালিত হচ্ছে। ইকবাল হোসাইন ফাউন্ডেশন বিভিন্ন মসজিদে বিনামূল্যে সাউন্ড সিস্টেম, মাইক, খাটিয়া, মৃত মানুষের কাফন-দাফনের ব্যবস্থা, কোরআন শরিফ বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ, গরিব-অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। ইকবাল হোসাইন ফাউন্ডেশন এর তত্ত¡াবধানকারী ও মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সাবেক সভাপতি সাংস্কৃতিক কর্মী হেলাল উদ্দিন জানান, আমরা এই মাহে রমজানে পাবনার ঈশ্বরদীর নিউ কলোনি খাজা গরীবে নেওয়াজ জামে মসজিদে খাটিয়া, গিলাব; আমিনপুর বস্তাল বায়তুল নূর জামে মসজিদে লাশ গোসলের খাটিয়া, মশারি, পর্দা প্রদান; সবার সুপরিচিত স্পোর্টসম্যান জাতীয় খেতাবপ্রাপ্ত স্বর্ণ পদক জয়ী সাদা মনের মানুষ কালাদার চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান, ইফতার মাহফিল, বিভিন্ন স্থানে গরিব দুঃখীদের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করেছি। এছাড়াও গত শীতে অসহায়দের মাঝে সপ্তাহজুড়ে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমরা ইকবাল হোসাইন ভাইয়ের নির্দেশনা অনুয়ায়ী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আগামীতে আমাদের কর্মকান্ড আরও প্রসার করবো।
এসময় খাজা গরীবে নেওয়াজ জামে মসজিদের পেশ ইমাম রাহাত হোসেন আল কাদেরী, সাংবাদিক সেলিম মাহমুদ, বায়তুল নূর জামে মসজিদ কমিটির সদস্য সুখচাঁদ শেখ, সুজন হোসাইন খান, সম্রাট শাজাহান খান, শাহাদাত হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com