বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

আলোকিত ও উন্নত বাংলাদেশ গড়তে আবারো শেখ হাসিনাকেই মসনদে বসাতে হবে:ধর্ম প্রতিমন্ত্রী

Reading Time: < 1 minute

শরিফ মিয়া,জামালপুর:
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, তৃণমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দকে সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আবারো বিজয় ছিনিয়ে এনে চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। সাংগঠনিক অবকাঠামো জোরদার করে জামাত বিএনপি’র নৈরাজ্য রুখতে হবে। আলোকিত ও উন্নত বাংলাদেশ গড়তে আবারো শেখ হাসিনাকেই মসনদে বসাতে হবে।প্রতিমন্ত্রী সোমবার দুপুরে জামালপুরের ইসলামপুর কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কুলকান্দি বাজারে দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন, এবারও দেশের মানুষ নৌকায় ভোট দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশচুম্বি। এদেশের মানুষ মনে করে শেখ হাসিনার বিকল্প কেউ নেই।শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। আমাদের এগিয়ে যেতে হলে, উন্নত ও আলোকিত বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনাকেই বারবার প্রয়োজন।বিএনপি,জামায়াত তো জ্বালাও পোড়াও নতুন করছে না।কীভাবে তারা জ্বালাও–পোড়াও করেছে, বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে, জীবজন্তু পর্যন্ত বাদ যায়নি।আপনারা সেই দৃশ্য দেখেছেন এটি বিএনপি,জামায়াতের বৈশিষ্ট্য।তিনি বলেন,দেশের মানুষ অন্ধকারে ফিরে যেতে চায় না।তারা আলোকিত বাংলাদেশ চায়। আর আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে। এ জন্য জনগণকে নিয়ে আওয়ামী লীগের পথ চলা। আওয়ামী লীগের মূল শক্তিই জনগণ।ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোবারক হোসেন মাস্টারের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এড.আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, যুবলীগ সভাপতি হারুনুর রশিদ হারুন, সসাধারণ সসম্পাদক মোহন মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী,যুগ্ম সম্পাদকক লিংকন মিয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।এতে উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরে আজাদ ইমরান উপজেলাসহ ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com