বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

আল হেলাল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

Reading Time: < 1 minute

আর কে আকাশ, পাবনা :
পাবনা শহরের কালাচাঁদপাড়া আল হেলাল এবতেদায়ী মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। বেলা ১২ টায় মাদ্রাসা প্রাঙ্গনে ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন এবং ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শফিকুল ইসলাম খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাত তারা মৎস্য প্রসেসিং কোম্পানির পরিচালক আলহাজ্ব মো. ইমদাদ হোসেন মধু, আল হেলাল জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মাসুদ লাল, পাবনা জেলা মিনি বাস মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম ওমর, থ্রি-স্টার ওয়েল মিলের স্বত্ত¡াধিকারী আলহাজ্ব দেলোয়ার হোসেন বাবু, বিশিষ্ট সমাজ সেবক ফিরোজ হোসেন লালু, দৈনিক সালাম বাংলাদেশের প্রতিনিধি ইমরান খান মানিকসহ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আশরাফ-উজ জামান মিঠু ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা রেজাউল করিম। মোনাজাত পরিচালনা করেন আল হেলাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আল আমিন। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com