শনিবার, ২৫ Jul ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিকের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহী মহানগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন মহানগরী হিসেবে আমরা পরিচিত করতে পেরেছি। এই নগরীর আপনার, আমার, আমাদের সকলের। নগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরো দায়িত্বশীল ও সচেষ্ট হতে পাবে। নগরীর রাস্তা-ড্রেনের উপরে যত্রতত্র নির্মাণ সামগ্রী যাতে কেউ ফেলে রাখতে না পারে, সে ব্যাপারে সকলকে দৃষ্টি রাখতে হবে। সকলে মিলে এই নগরীকে আরো সন্দুর ও ভালো রাখি।
রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কমিটির সদস্য ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। সভায় পরিচ্ছন্ন পরিদর্শক ও মশক শাখার পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com