শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১ পাবনার ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন পাবনা  ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ৫ মামলা চলাকালীন জমি বিক্রি ও বাড়ি ভাঙার হুমকির অভিযোগ, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ

আয় ৮ লাখ চড়েন ৫৬ লাখে

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
চিত্রনায়িকা মাহিয়া মাহির বার্ষিক আয় ৮ লাখ ২৫ হাজার টাকা। নগদ ও ব্যাংক মিলিয়ে নিজের নামে টাকা রয়েছে প্রায় আড়াই লাখ। ব্যবহার করেন ৫৬ লাখ টাকার জিপ! রয়েছে ৩০ তোলা স্বর্ণ, যার দাম ১৫ লাখ টাকা। তবে তার কোনো স্থাবর সম্পদ নেই। ব্যাংকঋণ রয়েছে ১৮ লাখ ২০ হাজার ৫২০ টাকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে দাখিলকৃত তার হলফনামা থেকে জানা গেছে এসব তথ্য। হলফনামায় ব্যবহার করা হয়েছে তার পুরো নাম শারমিন আকতার নিপা মাহিয়া।
হলফনামায় তিনি নিজের পেশা লিখেছেন চলচ্চিত্র অভিনেত্রী ও ব্যবসায়ী। সে অনুযায়ী, ব্যবসা থেকে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ টাকা। পেশা থেকে দেখিয়েছেন ৪ লাখ টাকা। অন্যান্য খাত থেকে আয় দেখিয়েছেন ১ লাখ ২৫ হাজার টাকা। যদিও সেখানে খাত সুনির্দিষ্ট করা হয়নি।
মাহির হলফনামা বলছে, তার নগদ রয়েছে দেড় লাখ টাকা আর ব্যাংকে জমা ১ লাখ ১৪ হাজার ৫৫৮ টাকা। তার স্বামী রকিব সরকারের হাতে নগদ রয়েছে ৩ লাখ টাকা আর তার নামে ব্যাংকে জমা ২৫ কোটি ৮১ লাখ ৫৫০ টাকা।
৫৬ লাখ ২৫ হাজার টাকা দামের জিপ ব্যবহার করেন মাহিয়া মাহি আর স্বামী চড়েন ৮৩ লাখ টাকা দামের টয়োটা হ্যারিয়ার গাড়িতে। নিজের নামে রয়েছে ৩০ তোলা স্বর্ণ, যার মূল্য দেখিয়েছেন ১৫ লাখ টাকা। স্বামীর রয়েছে ৫০ তোলা স্বর্ণ, যার দাম দেখানো হয়েছে ২৫ লাখ টাকা। নিজের নামে কিছু না থাকলেও তার স্বামীর নামে রয়েছে ৮০ হাজার টাকার আসবাব ও ইলেকট্রনিক সামগ্রী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com