বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

আ. লীগ সরকারের উন্নয়ন প্রচারনার মাধ্যমে এ্যাড. শাহ আলমের গণসংযোগ ও মতবিনিময়

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা:
আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রচারনার মাধ্যমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে জনসমর্থন আদায়ে গণসংযোগে মাঠে নেমেছেন পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য ও সিনিয়র আইনজীবী এ্যাড. মো. শাহ আলম।দিনব্যাপী তিনি চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি নৌকা ও জননেত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দিয়ে আগামী দিনে দল কর্তৃক মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগ সরকারের প্রয়োজন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছেন। অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। মতবিনিময় ও গণসংযোগকালে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন।এসময় তার সাথে থাকা দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে এ্যাড. শাহ আলমের পক্ষে দোয়া প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com