মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reading Time: < 1 minute

মো: মিজানুর রহমান কিশোরগঞ্জ নীলফামারী:
নীলফামারীর কিশোরগঞ্জে সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট) বাবুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই হাজার সুবিধাভোগী অংশগ্রহণ করেন। সকালে সদর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়ে ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবু বলেন, গত ৩১ আগস্ট শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ পন্থী বিএনপির নেতাকর্মীরা পূর্ব শত্রুতার জেরে আমার বড়ভাই সাবেক বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারীর উপর হামলার উদ্দেশ্যে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে না পেয়ে লুটপাট করেন। পরে তারা আমার ভাইকে খোঁজার জন্য লাঠিসোটা নিয়ে পরিকল্পিতভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসেন।এসময়ে আমি তাদের কথা শোনার জন্য সামনে যাই।সেখানে তারা আমাকে মারধর করেন পরে ইট দিয়ে আমার মাথায় আঘাত করা হয়।এতে তারা আমার দোকানে হামলা চালিয়ে জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেন। এসময়ে আমি আহত হলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হলে চিকিৎসক আমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷পরে আমি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তারা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বাইরের লোক দিয়ে আমার অপসারণের দাবিতে মানববন্ধন করে আমার নামে মিথ্যা বিভ্রান্তি ছড়ায় ।
তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে কারো কোন টাকা পয়সা খাইনি৷ সরকারি সকল সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দিয়েছি।আমার ইউনিয়নের সকল মানুষের পাশে সবসময়ই আমি দাড়িয়েছি। এতে সদর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যসহ সরকারি বিভিন্ন সুবিধাভোগী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com