মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ইউপি চেয়ারম্যান থেকে এমপি হলেন শহিদুল ইসলাম

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুর-৩ আসনের নৌকা প্রতীকের এ ডিএম শহিদুল ইসলাম টানা দুইবার ইউপি চেয়ারম্যান এবং একবার উপজেলা চেয়ারম্যান থাকার পর এবার জাতীয় সংসদ সদস্য হলেন। এ ডিএম শহিদুল ইসলাম শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়ে স্বতন্ত্র প্রার্থী এস. এম. আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমের ( ট্রাক) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ২ হাজার ৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নাঈম ভোট পেয়েছেন ৪৬ হাজার ৭২৮ ভোট।
বিজয়ী শহিদুল ইসলাম বিগত ২০১১ ও ২০১৬ সালে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এবং ২০১৯ সালে শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি এবার আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসএমএ ওয়ারেজ নাঈম ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনিও স্বতন্ত্র নির্বাচন
করার জন্য চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com