রবিবার, ১৯ Jul ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ইসলামপুরে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী শাহীনের গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reading Time: < 1 minute

শরিফ মিয়া,জামালপুরঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহিনুজ্জামান শাহীন গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
রবিবার(১অক্টোবর)বিকালে উপজেলায় গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর,কুমিরদহ,মালমারা,বোলাকিপাড়া,মহলগিরী ও সভারচর এলাকায় বিভিন্ন বাজারে জনগণের মাঝে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।এমপি মনোনয়ন প্রার্থী শাহিনুজ্জামান শাহীন বক্তব্য বলেন, স্বাধীনতার পর দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বাংলাদেশ থেকে আজকের বাংলাদেশে রূপান্তরের তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন, সদ্য স্বাধীন বাংলাদেশকে পশ্চিমা বিশ্বের নেতারা তখন ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, একটি উদীয়মান অর্থনীতিতে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। দারিদ্র্য হ্রাসসহ আর্থ-সামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশ ঈর্ষনীয় অগ্রগতি অর্জন করেছে। তারই উন্নয়ন এর ধারাবাহিকতা অব্যাহতি রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে পূণরায় নৌকায় প্রর্তীকে ভোট দেওয়ার আহ্বান জানান।গণসংযোগ সময় উপস্থিত ছিলেন,সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর, সাবেক উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম,বিআর,ডি,পি সাবেক সভাপতি জাহের আলী চুন্নু,গোয়ালেরচর ইউনিয়নের কৃর্ষি বিষয়ক সম্পাদক রশিদ ফারাজী, চরগোয়ালীনি ইউনিয়নের সাবেক সভাপতি আলীনুর ইসলাম,চরপুটিমারী ইউনিয়নে সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম খলিফা,গোয়ালেরচর ইউনিয়নে যুবলীগের সভাপতি শহিদুর রহমান কালু,সদর ইউনিয়নে যুগ্ম সাধারণ সম্পাদক তাহিজল হক তারা ও টারজান পাহলোয়ান প্রমুখ। উপজেলায় বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সুধী বৃন্দ গনসংযোগের সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com