বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

ইসলামপুরে পৌর মেয়র এমপি মনোনীত প্রত্যাশী কাদের সেখের মোটরসাইকেল শোডাউন

Reading Time: < 1 minute

হাসর আলী,জামালপুর:
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগের দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের সেখের নির্বাচনী এলাকায় সহস্রাধিক মোটরসাইকেল শোডাউন করেছেন।বুধবার(২৭সেপ্টেম্বর) বিকালে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শোভাযাত্রা বের হয়ে পৌরশহরসহ উপজেলায় গাইবান্ধা ও গোয়ালেরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোড়ে,বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। এসময় তাকে কাছে পেয়ে অপেক্ষমান নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উৎফুল্ল হয়ে পড়েন।গণসংযোগ সময় নৌকা মনোনয়ন প্রত্যাশী পৌর সফল মেয়র আব্দুল কাদের সেখ বলেন, তিনি নৌকার প্রতীক মনোনয়ন পেয়ে তিন তিনবার পৌর মেয়র পদে জয়ী হয়ে যেভাবে পৌরবাসীর সেবা করেছি। এ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে সবাইকে সাথে নিয়ে একইভাবে নির্বাচনী এলাকায় উন্নয়ন করবো। এবং জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে সবাই কে নৌকায় মার্কায় ভোট দিয়ে বিজয় করবেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com