বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

ইসলামপুরে মিথ্যা মামলায় হয়রানি শিকার ভুক্তভোগী পরিবার

Reading Time: < 1 minute

শরীফ মিয়া, জামালপুর :
জামালপুরের ইসলামপুর পৌর শহরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পালিত ভাইয়ের মিথ্যা মামলায়! হয়রানির অভিযোগ উঠেছে। গত ৯ ফেব্রুয়ারী জাফর আলী বাদী হয়ে বিঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত জামালপুর এর পিটিশন মোকদ্দমা নং-৮৮/২০২৪ অভিযোগ দায়ের করেন।
জানা যায়, পৌর শহরে টংগের আলগা উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের নিজ ওরসের সন্তান মবেদ আলী ও জবেদ আলী সাথে পালিত ভাই জাফর আলী দীর্ঘদিন ধরে বসতবাড়ি দখলের পাঁয়তারা করে আসছেন। মবেদ আলী বলেন, আমার বাবা- মা মারা গেছেন। আমরা দুই ভাই দীর্ঘদিন ধরে আমার বাবা-মা হীস্যা মুল্যে ঔ জমিতে বসবাস করে আসচ্ছি। আমার বাবা জীবিত থাকাকালীন, পালিত ভাই জাফর আলীকে দলিল মূল্যে ১০ শতাংশ জমি দেন। জমি দলিল নং- ১৭০৫, সন- ১৯৮২। এবং ঐ জমিতে আলাদা বসতভিটা করে দেন। আমরা যে জমিতে বসবাস করছি হঠাৎ করে পালিত ভাই জাফর আলী জমি দাবি করেন। খোজ নিয়ে জানতে পারি জাফর আলী নামে একটি দলিল রয়েছে। যাহার দলিল নং- ৪৪৪৮, সন- ১৯৯৩। মৌজা টংগের আলগা, সাবেক দাগ- ২৯৫, হাল দাগ- ১৯৫ এই দাগে ১২ শতাংশ জমি ক্রয় করেন জাফর আলী। তিনি এলাকায় প্রভাবশালী হওয়ায় তার দলিলকৃত সম্পত্তি না নিয়ে অন্য দাগের জমি জোরপূর্বক দখল নেওয়ার পাঁয়তারা করছেন। এবং পরিবারের সবাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। মৌজা- টংগের আলগা, যাহার খতিয়ান নং- ৮৩, দাগ নং- ৭৬৮। পালিত ভাইয়ের দায়ের করা মিথ্যা মামলা থেকে রক্ষাপেতে কর্তৃপক্ষের কাছে জোরালো ভাবে দাবি জানান।
এ ব্যাপারে জাফর আলী সঙ্গে কথা বলার চেষ্টা করলে, তিনি এ বিষয়ে কথা না বলে এড়িয়ে যান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com