বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

ঈশ্বরদীতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান

ঈশ্বরদীতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান ঈশ্বরদীতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান

Reading Time: < 1 minute

ওহিদুল ইসলাম সোহেল-  ঈশ্বরদী

ঈশ্বরদীতে ইটভাটার জন্য অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। কৃষিজমি ও ফসলি জমি রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (১৯ মার্চ) মধ্যরাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাত্রিকালীন অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান সরকার জানান, অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলে দুটি ড্রাম ট্রাক পাওয়া গেলেও বৃষ্টির কারণে সড়ক কাঁদামাটিতে পরিণত হওয়ায় সেগুলো জব্দ করে নিয়ে আসা সম্ভব হয়নি।

তিনি জানান, নির্বিচারে মাটি কাটার ফলে উর্বর কৃষিজমি নষ্ট হচ্ছে, জমির উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। এসব অনিয়ম বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, ভবিষ্যতে কেউ অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন হয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অভিযানকালে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com