বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীর পেটে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

Reading Time: < 1 minute

রোহান খান,পাবনা:
পাবনার ঈশ্বরদীতে গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে এক মাদক ব্যবসায়ীর পেট ও প্যান্টের পকেট থেকে পলিথিনের মোড়ানো ৬৫০ পিচ এবং পেট থেকে ১ হাজার ৪ শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই) মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ সার্কেল ঈশ্বরদীর সদস্যরা দুপুরে দাশুড়িয়া বনপাড়া মহাসড়কের মুলাডুলি রেলক্রসিং অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি কালে ঢাকা হতে কুষ্টিয়া গামি এসবি পরিবহন গাড়ী নম্বর-ঢাকা মেট্রো ব-১৫-৭১০২ গাড়ির যাত্রীদের তল্লাসি চালিয়ে কক্সবাজার জেলার, চকরিয়া থানার, বদরখালী গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী সালাউদ্দীন (৪০) এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উক্ত মাদক ববসায়ী সালাউদ্দীনকে এক্সরে এবং আলট্রাসোগ্রাম করার পর তাঁর পেটে ক্যাপসুল শনাক্ত হয়। তাকে ওষুধ সেবনের পর পায়ুপথে ২৮টি ক্যাপসুল বের হয়ে আসে।মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ সার্কেল ঈশ্বরদীর সদস্যদের জিজ্ঞেসাবাদে সালাউদ্দীন জানায় কক্সবাজার থেকে ২ হাজার ৫০ পিচ ইয়াবা খেয়ে পেটের ভিতর করে উপজেলার দাশুড়িয়া এলাকায় বিক্রয়ের জন্য নিয়ে আসে। পথে মধ্যে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট পায়ুপথে বের হয়ে যায়।মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল­া আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান সহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে সদস্যদের সমন্বয়ে একটি মাদকবিরোধী টিম গঠন করে উপজেলার মুলাডুলি রেলক্রসিং এর আগে যাত্রীবাহী বাসে তল­াশির অভিযান পরিচালনা করলে পলিথিনের মোড়ানো ৬৫০ পিচ এবং মাদক ব্যবসায়ী সালাউদ্দীনের পেট থেকে ১ হাজার ৪ শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটককৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com