মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

এবার ট্রাফিক পুলিশকে লাথি মেরে আটক হলেন এক নারী

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশকে লাথি মারায় রানী (৪৫) নামের এক নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার গনক এলাকায় হোটেল রহমানিয়ার সামনে এ ঘটনা ঘটে। নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ন কবির জানান, মহানগরীর গনক এলাকায় ডিউটিরত ট্রাফিক কনস্টেবল মো. বজজু ব্যারিকেড দিয়ে যানবাহন তল্লাশি করছিলেন।
এ সময় রিক্সাযাত্রী রানী ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করলে কনস্টেবল তাঁকে বাধা দেন। এতে বিরক্ত হয়ে ওই নারী পুলিশ সদস্য বজলুর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রিকশা থেকে নেমে ট্রাফিক কনস্টেবলকে লাথি মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দানের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাফিক পুলিশ কনস্টেবল বজলুর সঙ্গেই দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট সাবিহা খাতুন। তিনি সঙ্গে সঙ্গে এ ঘটনা বোয়ালিয়া থানা পুলিশকে জানান। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ রিকশাযাত্রী রানীকে ধরে থানায় নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com