শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

এমপি ফারুকের থিম ওমর প্লাজার সংরক্ষিত স্থান থেকে যুবকের লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকাধীন থিম ওমর প্লাজার সংরক্ষিত স্থানে থেকে নয়নাল উদ্দিন (৩৫) নামের এক যুবকের পচাঁ ফোলা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নয়নাল কাটাখালী থানাধীন শ্যামপুরের এলাকার আবদুল জব্বারের ছেলে বলে জানা গেছে। পুলিশের ধারণা, কয়েকদিন আগে হত্যা করে লাশটি এখানে ফেলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার থিম ওমর প্লাজার পেছনে সংরক্ষিত স্থানের সেপ্টি ট্যাংকের পাশে ম্যানহোল থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের আনুমানিক বয়স ৩৫ হবে জানিয়েছে পুলিশ।
এ ব্যপারে থিম ওমর প্লাজার নিরাপত্তা কর্মীর কাজে প্রশ্ন করা হয়, যে স্থানটিতে যুবকের লাশ উদ্ধার করা হলো , সেখানে বাইবের কেউ প্রবেশ করতে পারে কি না? উত্তরে তিনি বলেন, ওই স্থানটি নোংড়া সব সময়ই তালা মারা থাকে। তাছাড়া চারদিক দিয়ে লোহার রডের খাঁচা দিয়ে সংরক্ষিত করা আছে। এখানকার স্টাফ ছাড়া বাইরের কেউ প্রবেশ করা কোন সুযোগ নাই। একই বক্তব্য অন্যান্যদের। এ নিয়ে নানা ধরনের মন্তব্য গুঞ্জন, আলোচনা, সমালোনায় মুখরিত রাজশাহী মহানগরীর নিউমার্কেট ও থিম ওমরপ্লাজা এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর। তিনি জানান, সকালে এই এলাকায় তীব্র গন্ধ পেলে থিম ওমর প্লাজার নিরাপত্তা কর্মীরা থানায় জানায়। গন্ধের অনুসন্ধান করতে গিয়ে থিম ওমর প্লাজার সেপ্টি ট্যাংকের পাশে ম্যানহোলে লাশটি পাওয়া যায়। চেহারাতেও কিছু বোঝা যাচ্ছে না। পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও গায়ে সাদা রঙের পাঞ্জাবি পায়ে জুতা ছিল।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে তাকে হত্যা করে ম্যানহলে ফেলে গেছে কেউ। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও পিবিআইয়ের সদস্যরা এবং র‌্যাবের একটি সিভিল টিম উপস্থিত থেকে তদন্ত করছেন। মৃত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিলকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com