বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

করোনায় দিনাজপুরে ৫ জনের মৃত্যু

Reading Time: < 1 minute

চৌধুরী নুপুর নাহার তাজ
দিনাজপুর জেলা প্রতিনিধি

করোনায় দিনাজপুরে ৫ জনের মৃত্যু।
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ১১৫ জনের মৃত্যু হলো।

শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা থেকে শনিবার (১ মে) সন্ধ্যার মধ্যে তাদের মৃত্যু হয়। নিহতরা সবাই সদর উপজেলার বাসিন্দা।

তারা হলেন, সদর উপজেলার মুসা চৌধুরী (৫৮), হারিসুল ইসলাম (৩০), কান্তা লাল সাহা (৬৫), খলিলুর রহমান (১০১) এবং ওয়াহেদ আলী (৫৬)।

জানা গেছে, ১৮ এপ্রিল কান্তা লাল সাহা, ২১ এপ্রিল মুসা চৌধুরী, ২৫ এপ্রিল হারিসুল ইসলাম, ২৫ এপ্রিল ওয়াহেদ আলী এবং ২৬ এপ্রিল খলিলুর রহমান করোনা আক্রান্ত হন। এরপর থেকে তারা দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com