admin
- ২৮ সেপ্টেম্বর, ২০২৬ / ২ Time View

রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাইশা নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩২ জন। মৃত মাইশার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায়। গত ২৬ সেপ্টেম্বর ভোর ৫টা ৫৯ মিনিটে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৮ সেপ্টেম্বর রাত ২টা ২২ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের ডেঙ্গু সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ২৯ জনসহ বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১১ জন চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ৩২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ দেওয়া হচ্ছে। এদিকে নতুন করে রোগী ভর্তি অব্যাহত থাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগও রয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মাইশা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
Post Views: 4