মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন বাড়ি ছেড়ে পালানোর অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে নওগাঁয় নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগে জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ  আইএলও সম্মেলনে যোগ দিতে জেনেভা গেছেন এমপি শিমুল বিশ্বাস পাবনার বিভিন্ন থানা ও ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার

কর্মসূচিতে না থাকায় গুইমারা বিএনপির দুই নেতার পদ স্থগিত

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকেকে চলমান আন্দোলন সংগ্রামে অনুপস্থিত এবং অসহযোগিতার অভিযোগে দলীয় পদ থেকে সাময়িকভাবে স্থগিত করেছে জেলা বিএনপি। একই সঙ্গে কার্যক্রম গ্রহণযোগ্য ও সন্তোষজনক হলে স্বপদে পুনরায় বহাল করা হবে বলেও জানানো হয়।
পদ স্থগিত হওয়া দুইজন হলেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ ও সাধারণ সম্পাদক মো. নবী হোসেন।
শনিবার(১৮ নভেম্বর) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, বার বার তাগিদ দেয়া সত্ত্বেও দায়িত্বে থাকার পরেও সভাপতি ও সম্পাদক চলমান আন্দোলন সংগ্রামে সম্পূর্ণ অনুপস্থিত এবং অসযোগিতা করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই দলীয়ভাবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে ঝটিকা মিছিল ও টায়ার পোড়ানোর মধ্য দিয়ে বিএনপির ডাকা ৪৮ঘণ্টার হরতালের প্রথম দিনে অভ্যন্তরীণ সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার যানবাহন চলাচল ছিল বন্ধ। শহরে গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com