বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

কাঙ্খিত রোদে কৃষকের চোখে-মুখে স্বস্তির আভা

Reading Time: < 1 minute

আলমগীর হোসেন আসিফ,ফুলবাড়ী কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত কয়দিন ধরে টানা বৃষ্টিতে চরম বিপাকে পড়েছিলেন ধান চাষিরা। বৈরী আবহাওয়ার কারণে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ থমকে ছিল। অবশেষে রোববার সকালে দেখা মিলছে সূর্য্যের। রাতেও হয়নি বৃষ্টি। সোমবার সকাল থেকেও দেখা মিলেছে ঝলমলে রোদের। আর ঝলমলে রোদের সাথে কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে স্বস্তির আভা। কাঙ্খিত রোদের দেখা মেলায় পথে প্রান্তরে, বাড়ির আঙ্গিনায় ধান নিয়েই কর্মব্যস্ততা কৃষকের ।
সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঝাঁকে ঝাঁকে কৃষি শ্রমিক ক্ষেতের ধান কাটছেন। কেউ কেউ কেটে আনা ধান মাড়াই করছেন। স্কুলের মাঠে, রাস্তায়, বাড়ির আঙ্গিনায় ও খোলা জায়গায় পুরোদমে চলছে ধান শুকানোর কাজ। স্বপ্নের ফসল ঘরে তুলতে সবাই এতো ব্যস্ত যে কথা বলারও সময় নেই। একদল ধানকাটা শ্রমিকের সাথে কথা বলতে চাইতেই তারা বললেন – ভাই খুুব ব্যস্ত আছি এখন কথা বলার সময় নেই।
ধান চাষি শাহজাহান আলী বলেন, গত কয়দিন ধান নিয়ে চরম ভোগান্তির মধ্যে ছিলাম। কিছু জমির ধান কেটে বাড়িতে এনে মাড়াই করে নিয়েছি। রোদ না থাকায় ধান শুকাতে পারছিলাম না। ধানে চারা গজাতে শুরু করেছিল। গতকাল থেকে রোদ উঠেছে। আমার পরিবারের লোকজন সবাই এখন ধান শুকানোর কাজে ব্যস্ত। তিনি আরো বলেন, এখনো কয়েক বিঘা জমির ধান কাটা বাকি রয়েছে আজ কালকের মধ্যেই তা কেটে বাড়িতে আনবেন।
উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন জানিয়েছেন, উপজেলায় চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও অধিক ১০ হাজার ২১৫ হেক্টর জমিতে ধান চাষাবাদ হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭৫ ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। আগামী দু একদিনের মধ্যে ধান কাটার কাজ পুরোপুরি শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই কৃষি কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com