বুধবার, ০৩ Jun ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

কালীগঞ্জে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মুঞ্জরুল আহসান, ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে সমাবেশ করেছে আওয়ামী লীগ।
বুধবার দুুপুরে সাবেক ছাত্রলীগ নেতা লায়ন ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগরের সার্বিক তত্ত¡াবধানে উপজেলার হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ করে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ। সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সমাবেশ শুরু হয় বিকেল ৩ টার দিকে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসরাইল হোসেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান তপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান ও কালীগঞ্জ উপজেলার ৪ নং নিয়ামত ইউনিয়নের আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আবু সাইদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি সাইদুল করিম মিন্টু বলেন, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি সম্পর্কে তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক স্বাক্ষর করে এই কমিটি দিয়েছে। এই কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দ দেখেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com