বুধবার, ০৩ Jun ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

কিশোরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ নীলফামারী:
বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বৃহস্পতিবার ৭ এপ্রিল সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু শফি মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার নূর-ই-আলম সিদ্দিকী,আবাসিক মেডিকেল অফিসার ডা: এ বি এম তানজিমুল হক মিল্লাত, মেডিকেল অফিসার সাবির হোসেন সরকারসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্স ও মিডওয়াইফ ও কর্মীগণ উপস্থিত ছিলেন।
ডা: আবু শফি মাহমুদ বলেন, আমি কিশোরগঞ্জ যোগদানের পরে জাতীয় দিবস, আন্তর্জাতিক দিবস সহ অন্যান্য দিবস যথাযথভাবে পালন করে আসছি। জাতির জনকের সোনার বাংলা গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছি এবং হাসপাতালের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com