শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

কুমারখালীতে বাড়িতে ঢুকে ৪জনকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

কুমারখালীতে বাড়িতে ঢুকে ৪জনকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

Reading Time: < 1 minute

জহুরুল ইসলাম, কুষ্টিয়া :
কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে ঢুকে একই পরিবারের নারীসহ চার জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে স্বর্ণালঙ্কার ও টাকা লুটপাটের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে।
রবিবার (১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার কুমারখালী নন্দলালপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের কাশেম শাহ’র বাড়িতে এই ঘটনা ঘটে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে কাশেম শাহ’র বাড়িতে একই এলাকার আজায়ার শাহ’র ছেলে মো. রবিউল শাহ্ , খাইরুল শাহ্ , ইয়ার শাহ্ , জিয়ার শাহ্, আব্বাস শাহ’র ছেলে শাহিন, ওমর শাহ্’র ছেলে বাদশাহ শাহ, ইমান শাহ’র ছেলে জাহাঙ্গীর, মো. রবিউল শাহ’র স্ত্রী মর্জিনা খাতুন, ইয়ার শাহ্’র স্ত্রী আর্জিনা খাতুন, খাইরুলের স্ত্রী শান্তা খাতুন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে কাশেম শাহ’র বাড়িতে গিয়ে তার স্ত্রী মোছা. হাসিনা খাতুনকে অভিযুক্তরা বকাবকি করতে থাকে বকাবকি করতে নিষেধ করায় অভিযুক্তদের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ।
এসব ঘটনা দেখে হাসিনা খাতুনের নাতী ছেলে মো.অমিত হাসান ঠেকাতে গেলে বেকি দিয়ে তাকেও কোপানো হয়। অমিতের মা মোছা. নাজমা খাতুন ছেলেকে উদ্ধার করতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে নাজমা খাতুনের বড় ছেলে মো. এনামুল এগিয়ে গেলে তাকে লাঠি দিয়ে বেধড়কভাবে পেটানো হয়। পরে অভিযুক্তরা ওই বাড়ির ঘরের মধ্যে ঢুকে ঘরে থাকা বিভিন্ন আসাবাবপত্র ভাংচুর করে শোকেচের মধ্যে থাকা পিঁয়াজ ও পাট বিক্রির ১ লক্ষ ২০ হাজার টাকা লুট করে নিয়ে চলে যায়। পরবর্তীতে অন্যান্য প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। বর্তমানে আহতরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই চিকিৎসাধিন রয়েছেন।
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে আদালতের পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com