শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

কুষ্টিয়ায় এক ভূয়া সেনা কর্মকর্তা গ্রেফতার

কুষ্টিয়ায় এক ভূয়া সেনা কর্মকর্তা গ্রেফতার

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া
কুষ্টিয়া সদর উপজেলার লক্ষীপুর এলাকা থেকে সেনা কর্মকর্তা পরিচয়ধারী একাধিক ভুয়া ভিজিটিং কার্ড, একটি ভুয়া অস্ত্র ও ওয়াকিটকিসহ খন্দকার বায়েজিদ আমান নামের এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে ইবি থানা পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) বিকেলের দিকে লক্ষীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
এর আগে গত কয়েকদিন ধরে তিনি ইবি থানাধীন বিভিন্ন এলাকায় সেনা কর্মকর্তা পরিচয়ে বিভিন্নজনকে ভয়-ভীতি প্রদর্শন করে আসছিলেন। পরে স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ আটক করে নিয়ে যায়। আটককৃত খন্দকার বায়েজিদ আমান নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে। তিনি বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল ড. আমান হিসেবে পরিচয় দেন। তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আরএমপির কাটাখালী থানা ও কুষ্টিয়া সদর থানায় চাঁদাবাজী ও প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে। এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দীন জানান, স্থানীয় জনগণ একজন ভুয়া সেনাকর্মকর্তাকে আটক করে। পরে তাঁকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞেসাবাদ করে এ ঘটনার সত্যতা পাওয়া যায়। তার নিকট হতে একাধিক ভুয়া ভিজিটিং কার্ড, একটি ভুয়া পিস্তল ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com