বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

কুষ্টিয়ায় দৌলতপুর ফিলিপনগর ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামি হৃদয় গ্রেপ্তার

কুষ্টিয়ায় দৌলতপুর ফিলিপনগর ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামি হৃদয় গ্রেপ্তার

Reading Time: < 1 minute

জহুরুল ইসলাম,কুষ্টিয়া :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নঈমুদ্দিন ওরফে সেন্টু হত্যা মামলার আসামি হৃদয় সর্দারকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।বুধবার দিবাগত রাতে বৈরাগীর চর মন্ডলপাড়া ঘাটের নিচ
এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।দৌলতপুর থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেরেপ্তারকৃত হৃদয় দৌলতপুর উপজেলার পূর্ব ফিলিপনগর কাচারীপাড়া গ্রামের ইন্তাদুল হক সরদারের ছেলে।পুলিশ জানায়,গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিনকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।পরদিন চেয়ারম্যানের ছেলে আহসান হাবীব বাদী দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৮-১০ জনকে।জানাগেছে হৃদয়কে এই হত্যার মূল আসামী তরিকুল ইসলাম টুকু ও শ্যুটার গিট্টু সোহাগ ভাড়া করেন ও হৃদয়ের নৌকা হত্যাকারীরা ব্যাবহার করে পলায়ন করবে।
মামলার পর আলোচিত এই হত্যা মামলার আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় পুলিশ।গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয় সরদারকে গ্রেপ্তার করেছে।আসামী গ্রেফতার প্রসঙ্গে অফিসার ইনচার্জ দৌলতপুর বলেন,১৬৪ ধারার জবানবন্দির হৃদয় নামের একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে,সেন্টু চেয়ারম্যান হত্যার সঙ্গে জড়িত যে-ই হোক,কাউকে ছাড়া দেওয়া হবেনা,বাকি আসামিদের ধরতে আমাদের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com