বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

 কুষ্টিয়ায় ভেজাল গুড় কারখানায় র‌্যাবের অভিযানে একজনকে জেল ও জরিমানা

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি:

কুষ্টিয়ায় ভেজাল গুড় কারখানায় র‌্যাবের মোবাইল কোর্টের অভিযানে ০১ জনকে জেল ও জরিমানা।
র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ^াস এর নেতৃত্বে অদ্য ০৫ ডিসেম্বর ২০২২ ইং তারিখ দুপুর ০১:১০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন কালীবাড়ি এলাকায়’’ মেসার্স দিলীপ ট্রেডার্স নামের একটি ভেজাল গুড় কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে জনৈক দিলীপ বিশ^াস এর মালিকানাধীন গুড় তৈরির কারখানায় ২১১৫০ কেজি ভেজাল গুড়, ১৩৪০০ কেজি চিনি, ৪৫ কেজি ফিটকিরি এবং ০২ লিটার রং জব্দ করা হয়। মোবাই কোর্ট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানার মালিক রাজ কুমার বিশ^াস(৪৫), পিতা-মৃত সত্যরঞ্জন বিশ^াস, সাং-কালীবাড়ি পাড়া, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১, ৪২ ও ৪৩ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০,০০০/- টাকা জরিমানা করেন, যার মামলা নং-৪, তারিখঃ ০৫ ডিসেম্বর ২০২২। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে গুড় তৈরির ক্ষতিকর উপকরণ ধ্বংস করা হয় এবং জব্দকৃত গুড় পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর জিম্মায় প্রদান করা হয়। গ্রেফতারকৃত আসামিকে কুষ্টিয়া কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

স্বাক্ষরিতঃ মোহাম্মদ ইলিয়াস খান, স্কোয়াড্রন লীডার, কোম্পানী কমান্ডার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com