শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া :
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তথ্যমতে জানাগেছে, কুষ্টিয়ার শহরের জিকে ঘাট এলাকার সরোয়ারের ছেলে মহসিন মোল্লা (২৪) মাদকদ্রব্যসহ আটক হয়। তাকে ভ্রাম্যমান আদালত (০৩)তিন মাসের বিনাশ্রম করাদন্ড ও ২০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো(৭) সাত দিনের বিনাশ্রম করা দন্ডাদেশ প্রদান করে। যাহার মামলা নং ৬৮১।
এদিকে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চরবানিয়া পাড়ায় অভিযান চালিয়ে আতিয়ার রহমানের ছেলে আসির উদ্দিন (২৭) এবং একই উপজেলার ঘোড়াই ঘাট এলাকার মৃত কালু পরামানিকের ছেলে শহিদুল ইসলাম (৫২) কে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে তাদের দুইজনকে ভ্রম্যমান আদালত তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ (দুই হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও (৭) সাত দিনের বিনাশ্রম দন্ড প্রদান করে। যাহার মামলা নং ৬৮২ ও ৬৮৩।
মামলার রায় প্রদান করেন-নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মুমতাহিনা পৃথুলা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com