শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলায় শেখ হাসিনা’সহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলায় শেখ হাসিনা’সহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল, কুষ্টিয়া:
২০১৮ সালে কুষ্টিয়ায় জামিন নিতে এসে আদালত প্রাঙ্গণে নিজের ওপর হওয়া হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু’সহ ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে মাহমুদুর রহমান নিজেই কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেন, মাহমুদুর রহমান বাদী হয়ে একটি এজাহার জমা দিয়েছেন। বিষয়টি নিয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান। এর আগে মাহমুদুর রহমান তার আইনজীবীদের সঙ্গে নিয়ে মডেল থানায় যান। সেখানে কুষ্টিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা ছাড়াও নানা বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এজাহার দায়েরের পর থানা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় মাহমুদুর রহমান বলেন, ২০১৮ সালের ২২ জুলাই আমাকে হত্যা করার উদ্দেশ্যে নৃশংস হামলা হয়েছিল। সেই হামলা করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাসদ সভাপতি ও তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বারষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। এছাড়া ছাত্রলীগের স্থানীয় নেতারা জড়িত ছিলেন। ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেকেই আসামি আছে। আমি ন্যায় বিচার পাওয়ার আশায় মামলা করেছি। পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।
শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও করেন তিনি। পরে কুষ্টিয়া প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন মাহমুদুর রহমান। সেখান থেকে কুমারখালী উপজেলার কয়া গ্রামে নিহত বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের বাসায় যান। প্রসঙ্গত, ২০১৮ সালে আদালত থেকে জামিন নিয়ে বের হওয়ার পথে জেলা ছাত্রলীগের নেতাদের নেতৃত্বে তার ওপর হামলা হয়। সে সময় পুলিশ উপস্থিত থাকলেও তার ওপর হামলার সময় নীরব ভূমিকা পালন করেন। হামলায় গুরুতর জখম হন মাহমুদুর রহমান। ইট দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com