বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ০৫ আগষ্ট হত্যা মামলার কাউন্সিলর আশা গ্রেফতার

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া :
গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলার সদর থানাধীন ছয় রাস্তার মোড় এলাকায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতিকারীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে বাবু (৩২), পিতা-মৃত নওশের, সাং-শালদহ হাটশ হরিপুর, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া মৃত্যুবরণ করে। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক বাদী হয়ে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-১২, তারিখ ১৫/০৮/২০২৪, ধারাঃ ১৪৩/১৪৭/১৪৯/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলার আসামীদের গ্রেফতারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগষ্ট ২০২৪ তারিখ রাত ০৯.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার এজাহারনামীয় ১৭ নং পলাতক আসামি সোহেল রানা (আশা) (৪৫), পিতা-আফজাল হোসেন, সাং-মোল্লাতেঘড়িয়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে কুষ্টিয়া জেলার সদর থানার মোল্লাতেঘড়িয়া এলাকা হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com