সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লুট হওয়া একটি গ্যাসগান উদ্ধার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি,র‌্যাব-১২, সিপিসি-১ :
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কতিপয় দুষ্কৃতিকারী কুষ্টিয়া মডেল থানা আক্রমন করে ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটায়। এসময় তারা থানা থেকে মূল্যবান জিনিসপত্র ও অস্ত্র-গোলাবারুদ লুট করে নিয়ে যায়। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযানে গোয়েন্দা নজরদারি শুরু করে সিপিসি-১, কুষ্টিয়া। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকাল ০৪.১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন ছেঁউরিয়া এলাকায় লালন শাহ মাজারের লালন দিঘীর পাড়ে” একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১টি গ্যাসগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

স্বাক্ষরিতঃ মোহাম্মদ ইলিয়াস খান, স্কোয়াড্রন লীডার,কোম্পানী কমান্ডার

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com