সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৮কেজি গাঁজা ও ৫৪ বোতল ফেনসিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৮কেজি গাঁজা ও ৫৪ বোতল ফেনসিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি,র‌্যাব-১২, সিপিসি-১ :
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৮কেজি গাঁজা ও ৫৪ বোতল ফেনসিডিল সহ ৪জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ০৭:০০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন সোনাইকুন্ডি গ্রামে’’ একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৮ কেজি গাঁজা ও ৫৪ বোতল ফেনসিডিল, যাহার মূল্য আনুমানিক ৪,০২,০০০/- টাকা সহ ১। মোঃ জহুরুল ইসলাম (৪২), ২। মোঃ ফারুক হোসেন (৩৬), উভয় পিতা-মোঃ মাবুদ আলী @ মাহাবুল, ৩। মোঃ টিপু সরদার (৪২), পিতা-মৃত কলিম সরদার এবং ৪। মোঃ সজীব মন্ডল (২৮), পিতা-মোঃ আনারুল মন্ডল, সর্ব সাং-সোনাইকুন্ডি (পশ্চিমপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

স্বাক্ষরিত-মোহাম্মদ ইলিয়াস খান (স্কোয়াড্রন লীডার)কোম্পানী কমান্ডার

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com