মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

কুষ্টিয়ার দৌলতপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রাব্বি হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রাব্বি হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি,র‌্যাব-১২, সিপিসি-১ :
গত ৩০ আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন সোনাইকুন্ডি গ্রামে পিকনিককে কেন্দ্র করে কলহের জের ধরে দুষ্কৃতিকারীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে স্থানীয় নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোঃ নিরব হোসেন রাব্বি(১৯), পিতা-মোহাঃ মসলেম আলী, সাং-সোনাইকুন্ডি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া মারাত্মকভাবে আহত হয়। পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের চাচা বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৯, তারিখ ০৫/০৯/২০২৪, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/১১৪ পেনাল কোড ১৮৬০ (সংযুক্ত ৩০২ ধারা)। উক্ত মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এবং র‌্যাব-৩, সিপিএসসি এর যৌথ আভিযানিক দল গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় উক্ত মামলার এজাহার নামীয় ০১ নং আসামি মোঃ সোয়ায়েব বিশ্বাস(২৩), ০২ নং আসামি মোঃ মাহি বিশ্বাস(৩২), উভয় পিতা-মোঃ মিজানুর রহমান, ০৩ নং আসামি মোঃ মিদুল মন্ডল(১৯), পিতা-মৃত মুকুল মন্ডল, ০৪ নং আসামি মোঃ রিদয় মন্ডল(২৫), পিতা-কামাল মন্ডল এবং ০৫ নং আসামি তানহা মন্ডল(২০), পিতা-মোঃ শিমুল মন্ডল, সর্ব সাং-সোনাইকুন্ডি মহিলা মাদ্রাসা পাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদেরকে ঢাকার শাহবাগ এলাকা হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

স্বাক্ষরিতঃ মোহাম্মদ ইলিয়াস খান, স্কোয়াড্রন লীডার, কোম্পানী কমান্ডার

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com