মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টামন্ডলী কোন কমিটির অনুমোদন দেয় নাই

কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টামন্ডলী কোন কমিটির অনুমোদন দেয় নাই

Reading Time: < 1 minute

মো: জহুরুল ইসলাম, কুষ্টিয়া :
কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতি পরিচালনার জন্য কোন কমিটি উপদেষ্টা পরিষদ অনুমোদন দেন নাই। জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিষদ ও বড় বাজার ব্যবসায়ীদের সিদ্ধান্তক্রমে শুধুমাত্র সমিতির উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এই উপদেষ্টামন্ডলীদের দ্বারা সমিতির সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
মঙ্গলবার (৮ অক্টোবর, ২০২৪) বড় বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ৭ অক্টোবর,২০২৪ তারিখে কে বা কাহারা বড় বাজার ব্যাবসায়ী সমিতির নামে একটি কমিটি গঠন করে স্থানীয় পত্রিকায় প্রকাশ করে। এই ধরনের কোন কমিটি বড় বাজার ব্যাবসায়ী সমিতির উপদেষ্টামণ্ডলী অনুমোদন দেয় নাই। এ ব্যাপরে উপদেষ্টা পরিষদ উক্ত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন। সমিতি পরিচালিত উপদেষ্টামন্ডলী এ ধরনের কার্যক্রম থেকে বড় বাজার ব্যাবসায়ীদের সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন। কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতি পরিচালিত বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ বজলুর রহমান, মোঃ মসলেম উদ্দিন, মোঃ আব্দুল হালিম, ভূঁইয়া মোঃ ছামসুল হুদা (আলমগীর) ও কাজী আব্দুস সবুরের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞাপ্তীতে এই তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, ‘দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিষদ ও বড় বাজার ব্যবসায়ীদের সিদ্ধান্তক্রমে ১ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে উল্লেখিত স্বাক্ষরিত পাঁচ সদস্যের এই উপদেষ্টা কমিটি সমিতির সকল কার্যক্রমের দায়িত্ব পালন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com