শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

কুষ্টিয়ায় মাছ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা করেছে ইউপি চেয়ারম্যান ও তার ভাতিজারা

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম কুষ্টিয়া:

কুষ্টিয়ায় মাছ চুরির অভিযোগে জসিম উদ্দিন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ইউপি চেয়ারম্যান ও তার ছেলে ভাতিজারা । মঙ্গলবার (১৫ জুন) ভোরে কুষ্টিয়ার খোকসা উপজেলায় এ ঘটনা ঘটে। জসিম উদ্দিন কুমারখালী উপজেলার রতনপুর গ্রামের রওশন আলীর ছেলে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান। তিনি বলেন, মঙ্গলবার ভোরে উপজেলার খোকসা ইউনিয়নের আইয়ুব আলী বিশ্বাসের বাড়ির পাশের পুকুর থেকে মাছ চুরি করতে যায় জসিম উদ্দিন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী তাকে আটক করে। এরপর তাকে মারপিট করে। অতিরিক্ত মারধর এবং মাথায় বড় ধরনের আঘাতের কারণে তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রেমাংশু বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় সকাল ৬টা ৩৫মিনিটে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে নিয়ে আসার ১৫ মিনিট পর জসিমের মৃত্যু হয়। তাকে অক্সিজেন দেওয়াসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করা হয়েছিল। এ অবস্থায় তিনি মারা যায়।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আয়ুব আলীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com