বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

কুষ্টিয়া কুমারখালির মাছ ব্যবসায়ী নান্নু মাতব্ব হত্যাকান্ডের ৩ আসামী গ্রেফতার

Reading Time: 2 minutes

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২ সিপিসি ১, ২১ মার্চ ২০২৪ খ্রিঃ-
বহুল আলোচিত কুষ্টিয়া জেলার কুমারখালির মাছ ব্যবসায়ী নান্নু মাতব্বর’কে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকান্ডের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অন্যতম প্রধান ০৩ আসামী গ্রেফতার।
মাছ ব্যবসায়ী মোঃ আমিরুল ইসলাম @ নান্নু (৫২), পিতা-মৃত আব্দুল জলিল, সাং-উত্তর চাঁদপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া গত ১৩ মার্চ ২০২৪ তারিখ ইফতার শেষ করে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কেশবপুরে তাঁর ইজারা নেওয়া পুকুরের মাছ পাহারা দেওয়ার জন্য যাচ্ছিলেন। আনুমানিক ১৯৩০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন উত্তর চাঁদপুর এলাকায় পৌছালে সামাজিক দলাদলি ও পূর্ব শত্রæতার জের ধরে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে জোর করে পাশের একটি কলাবাগানে নিয়ে দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিত ভাবে সেখানে তাকে পিটিয়ে ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর ভিমটিমকে ভুট্টা ক্ষেতের মধ্যে ফেলে আসামিরা পালিয়ে যায়। উক্ত হত্যার ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের ভাই বাদী হয়ে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৫, তারিখঃ ১৪ মার্চ ২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। হত্যাকান্ডের পর হতেই হত্যাকারীরা আত্মগোপনে চলে যায়। পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ২০ মার্চ ২০২৪ খ্রিঃ রাত ১১.৫৫ ঘটিকায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া এবং র‌্যাব-৩, সিপিসি-৩ এর একটি যৌথ আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগীতায় ‘‘ঢাকা জেলার খিলগাঁও এলাকায়” একটি অভিযান পরিচালনা করে। উক্ত হত্যাকান্ডে জড়িত এজাহার নামীয় পলাতক আসামি ১) মোঃ সবুজ (৪৩), পিতা-মোঃ আতাহার আলী, ২) মোঃ বাবু (২৫), পিতা-মোঃ হেলাল উদ্দিন এবং ৩) মোঃ সুমন (৪২), পিতা-মোঃ আতাহার আলী, সর্ব সাং-উত্তর চাঁদপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। এছাড়াও আসামি মোঃ সবুজ ও মোঃ সুমন এর নামে হত্যার চেষ্টা মামলা সহ আরো দুইটি করে মামলা রয়েছে।
পরবর্তীতে ধৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত-এম আবুল হাশেম সবুজ(লেঃ কমান্ডার বিএন) কোম্পানী কমান্ডার,র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com