মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

কুড়িগ্রামে দুই মুখ,দুই নাকবিশিষ্ট বাছুরের জন্ম

Reading Time: < 1 minute

পাভেল মিয়া,কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি গাভী দুই মুখ, দুই নাকবিশিষ্ট এক বাছুরের জন্ম দিয়েছে। অদ্ভুত আকৃতির এ বাছুরের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সদ্যজাত বাছুরটিকে একনজর দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের কৃষক মো. হাতেম আলীর বাড়িতে দুই মুখ, দুই নাকবিশিষ্ট বাছুরটির জন্ম হয়। গত মঙ্গলবার রাতে কৃষক হাতেম আলীর বাড়িতে একটি গাভী দুই মুখ, দুই নাকবিশিষ্ট বাছুর প্রসব করে। বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছে।গরুর মালিক হাতেম আলী বলেন, আমি কৃষক মানুষ। বাড়িতে দুটি দেশি জাতের গাভী পালন করি। এই গাভীটি ১০ মাস হলো শাহিওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করিয়েছিলাম। মঙ্গলবার রাতে এমন বাছুর জন্ম নিল। নিজ থেকে দুধ টেনে খেতে পারে না ফিডারে করে দুধ খাওয়াতে হয়। দুদিন থেকে আমার সাংসারিক কাজ করতে পারছি না। এই বাছুরের পেছনে সময় দিতে হচ্ছে।স্থানীয় পশু চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, আমি ওই গাভীকে শাহিওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করিয়েছিলাম। এমন বাছুর জন্ম নেওয়ার কারণ বলতে পারলাম না।ভুরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. শামীমা আক্তার বলেন, এটা একটা জন্মগত ত্রুটি। এ জাতীয় প্রাণী খুব একটা বাঁচে না, বাঁচলেও খুব সামান্য সময়ের জন্য।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com