বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

কৃষকের সার সংকটে ভাঙ্গুড়ায় বিক্ষোভ

Reading Time: < 1 minute

ভাঙ্গুড়া,পাবনা প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সার সংকটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কৃষকরা। বুধবার (৫ নভেম্বর)  দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত কৃষক মিছিল নিয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সমবেত হয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
কৃষকদের অভিযোগ,চলতি রবি মৌসুমে ডিএপি, ইউরিয়া ও টিএসপি সারের তীব্র সংকট দেখা দিয়েছে।স্থানীয় ডিলাররা পর্যাপ্ত সার সরবরাহ করতে পারছেন না, ফলে জমিতে রোপণকাজ ব্যাহত হচ্ছে। অনেকে বাধ্য হয়ে বেশি দামে খোলা বাজার থেকে সার কিনছেন, এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।
বিক্ষোভে অংশ নেওয়া কৃষক আব্দুল মান্নান বলেন, ‘আমরা সার না পেলে জমিতে বীজ ফেলব কীভাবে? সরকারের নির্ধারিত দামে সার পাচ্ছি না। ডিলাররা বলছেন, গুদামে সরবরাহ কম।’
আরেক কৃষক পলান মোল্লা অভিযোগ করেন, ‘ডিলাররা রাতের আঁধারে ১৫৫০;১৬৫০ টাকা বেশি দামে বাইরে সার বিক্রি করছে। এ কারণেই সারের সংকট তৈরি হয়েছে। মৌসুমের শুরুতেই আমরা সার না পেলে ফসলের অনেক ক্ষতি হয়ে যাবে।তখন ধান কম হবে।
মাগুড়া গ্রামের মৃত নরুল হকের ছেলে মোঃ কামরুল ইসলাম বলেন যে আমার কৃষি জমি সবই চাষের জন্য প্রস্তুত, কিন্তু আমি এখন পর্যন্ত এক বস্তাও সার পাইনি।আমি আজ দিয়ে তিন লাইনে দাঁড়িয়ে কোন সার এখন পর্যন্ত পাইনি,আমি কি করবো বলেন আপনারা।
বক্তারা বলেন, স্থানীয় প্রশাসন ও কৃষি অফিসের পর্যাপ্ত নজরদারি না থাকায় ডিলাররা সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। তারা অবিলম্বে সার সরবরাহ স্বাভাবিক করা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম বলেন, ‘কৃষি কর্মকর্তাদের উদাসীনতা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ডিলাররা সার মজুত ও অবৈধভাবে সার বিক্রির সুযোগ পাচ্ছে। এতে প্রান্তিক কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন জাহান বলেন, সার সরবরাহে সাময়িক কিছু সমস্যা হয়েছে, তবে খুব শিগগিরই তা সমাধান করা হবে। কৃষকদের আতঙ্কিত হওয়ার তোমন কিছু নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস  পাল বলেন, কৃষি কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সঠিক তদন্তের মাধ্যমে কৃষকের সব সারের ব্যবস্থা গ্রহণ করা হব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com