মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

কৃষক ইসমাইল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুর সদরের ঘুঘুরাকান্দি উত্তরপাড়ার চাঞ্চল্যকর কৃষক ইসমাইল হত্যা মামলার প্রধান আসামী মঞ্জিল (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২ ফেব্রæয়ারী ) বিকেলে পার্শ্ববর্তী জামালপুর সদর উপজেলা হাজীপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার র‌্যাব-১৪। র‌্যাবের পক্ষ থেকে রাতে বিষয়টি নিশ্চিত করা হয়। মঞ্জিল শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি উত্তর পাড়ার ইয়ার খানের ছেলে। র‌্যাব জানায়, একটি জমি নিয়ে শেরপুর সদরের ঘুঘুরাকান্দি উত্তরপাড়ার মৃত হাবেদ আলীর ছেলে কৃষক ইসমাইল হোসেনের সাথে আসামি মঞ্জিলদের বিরোধ চলে আসছিলো। ইসমাইল হোসেনের দখলে থাকা একখন্ড জমি ২০২৩ সালের ২৬ অক্টোবর বেলা এগারোটার সময় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দখল করতে যায় মঞ্জিল ও তাদের লোকজন। বাধা দিতে গেলে মঞ্জিল ফালা দিয়ে ঘাই মেরে এবং পিটিয়ে ঘটনাস্থলেই ইসমািলকে খুন করে। ইসমাইলের স্ত্রী মোছাঃ নাছিমা বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরে করেন। ঘটনার পর থেকেই পালিয়ে যায় মঞ্জিল ও অন্য আসামিরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ জামালপুর থেকে মঞ্জিলকে গ্রেপ্তার করে। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী জানান, মোঃ মঞ্জিলকে শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com