মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

কেন্দ্রীয় উদ্যান-চিড়িয়াখানার উন্নয়ন কার্যক্রমে গতি আনতে নির্দেশনা রাসিক প্রশাসকের

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

মঙ্গলবার (৩১ মার্চ) রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে নির্মাণাধীন মসজিদসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন।

মঙ্গলবার অনুষ্ঠিত এ পরিদর্শনে রাসিক প্রশাসক প্রথমে চিড়িয়াখানার ভেতরে নির্মাণাধীন মসজিদ ঘুরে দেখেন। পরে তিনি পশুপাখির বিভিন্ন খাঁচা, হরিণের আবাসস্থলসহ অন্যান্য অবকাঠামো পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান ইমন, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশা, ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ উদ্দীন এবং স্থপতি জহুরুল আনোয়ার অনন্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com