মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

খাগড়াছড়িতে বিএনপি কর্তৃক আওয়ালীগ’র সাড়ে ৩’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় আওয়ামীলীগ’র প্রায় সাড়ে ৩’শ নেতাকর্মীকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রবিবার(২৮ মে) দুপুরে জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক রতন কুমার ত্রিপুরা বাদী হয়ে খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় খাগড়াছড়ি জেলা যুবলীগ’র সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেনকে প্রধান আসামি করে ১০৩জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২’শ ৫০জন আওয়ামীলীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট বেদারুল ইসলাম বলেন, আমলী আদালত মামলাটি আমলে নিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আরিফুর রহমান জানান, এব্যাপারে তিনি কোন নির্দেশনা পাননি।
প্রসঙ্গত, গত ২৬ মে খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে আসার পথে আওয়ামী লীগ অফিসের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ ৫জন আহত হন। এ ঘটনায় বিএনপি ও আওয়ামীলীগ একে অপরকে দায়ী করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com