বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল

Reading Time: < 1 minute

গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া,পাবনা :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত এই দোয়া মাহফিলে ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ বাইজিদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করে বক্তব্য দেন ডঃ আহমেদ মোস্তফা নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া প্রার্থনা করে বক্তব্য দেন সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকার মোঃ আহসানুল হাবীব। প্রধান বক্তা হিসেবে কলেজ ছাত্র দলের উদ্যোগের দোয়ার মাহফিল উপস্থিত সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য দেন মোঃ লিখন সরকার, সদস্য সচিব ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদল। এসময়ে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম সহ অত্র কলেজের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মচারীবৃন্দ। সবার বক্তব্য শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে এই দোয়া মাহফিলের অনুষ্ঠান শেষ হয়। এই রোগ মুক্তি কামনার দোয়ার অনুষ্ঠান টি পরিচালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ নিহাজ অভি ডাবলু।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com